এনসিপি নেতা তরিকুল সেনাবাহিনীর হাতে আটক

দিনাজপুরের পার্বতীপুরে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত নেতার নাম তারিকুল ইসলাম।

তিনি পার্বতীপুর উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের বাসিন্দা এবং মৃত মাহমুদুল সরকারের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুর উপজেলা শাখার সংগঠক হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়লাখনি থেকে টেন্ডারকৃত মালামাল বোঝাই দুটি ট্রাক বের হওয়ার পর সন্ধ্যার পর রসুলপুর নামক এলাকায় মধ্যপাড়া-খনি সড়কে তারিকুল ইসলাম ও আরও কয়েকজন ট্রাকের গতিরোধ করেন।

এসময় তারা ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা দাবি করেন। খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তারিকুল ইসলামকে হাতেনাতে আটক করেন।

সেনাবাহিনীর সদস্যরা আটককৃত তারিকুলকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করেন। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: কালের কণ্ঠ

Leave a Reply