বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মগুলো মানুষের বিনোদনের মূল মাধ্যম হয়ে উঠেছে। বিশেষ করে সিনেমা ও ওয়েব সিরিজ দেখার জন্য এই ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে সাহসী ও হট কনটেন্টভিত্তিক সিরিজগুলো দর্শকদের মধ্যে আলাদা কৌতূহলের জন্ম দিচ্ছে।
সম্প্রতি উল্লু নামক ওটিটি প্ল্যাটফর্মটি একের পর এক সাহসী ও ব্যতিক্রমী কনটেন্ট দিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে। এই প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ ‘রীতি রিওয়াজ: ওয়াইফ অন রেন্ট’ ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
‘রীতি রিওয়াজ: ওয়াইফ অন রেন্ট’ সিরিজটি উল্লুর অন্যান্য সিরিজ থেকে কিছুটা আলাদা। গল্পে দেখা যায়, একজন বাবা তার মেয়েকে একটি ভাড়াভিত্তিক চুক্তির মাধ্যমে অন্য একজন ব্যক্তির কাছে দেন। যেখানে এক ব্যক্তি চাইলে একজন মহিলাকে ভাড়ায় নিতে পারে, ঠিক যেন সে কোনো বস্তু বা নির্জীব জিনিস ভাড়া নিচ্ছে। এই গল্পের প্লট দর্শকদের অবাক করার মতো এবং আবেগঘনও বটে।
এই ওয়েব সিরিজটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পায়েল গুপ্তা, হানসি পারমার, সঙ্গম রাই এবং সাগর কুদিয়া। বিশেষ করে দুই অভিনেত্রী এই সিরিজে সাহসী ও আবেগঘন দৃশ্যে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। তাঁদের সাহসী অভিনয় ও চরিত্রের গভীরতা সিরিজটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
সিরিজটি মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকরা একদিকে যেমন এর গল্প নিয়ে আলোচনা করছেন, অন্যদিকে এর সাহসী উপস্থাপনাও আলাদাভাবে প্রশংসিত হচ্ছে। ‘রীতি রিওয়াজ: ওয়াইফ অন রেন্ট’ সিরিজটি দর্শকদের বিনোদনের নতুন মাত্রা এনে দিয়েছে বলেই মনে করছেন অনেকে।
তথ্যসূত্র: জুম বাংলা
নিউজ র্যাটর ২৪ ঘণ্টা বাংলার খবর